মেহেরপুর জেলা প্রশাসক শফিকুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মেহের আমজাদ, মেহেরপুরঃমেহেরপুর জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলামের বদলী উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক বিদায় সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গতকাল সোমবার বেলা ১১ টার সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক  অ্যাড. লতিফা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ বিজন। সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহীনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহকারি কমিশনার শুভ্রাদস, আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, পিরোজপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম প্রমুখ। এসময় বিদায়ী জেলা প্রশাসক শফিকুল ইসলামকে পুষ্পস্তাবক তুলে দেয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।