মেহের আমজাদ,মেহেরপুর : ১৫-১২-১৬
মেহেরপুর জেলা জাতীয় পার্টির নব নির্বচিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে ওই পরিচিতি সভা অনুষ্ঠিত হয় ।
পরিচিতি সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদ । স্বাগত বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সেলিম । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির উপদেষ্টা কিতাব আলী মাষ্টার, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুল বাকী,যুগ্ম সম্পাদক কামারুল ইসলাম,মোঃ ইমাজউদ্দীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাদী, আনছারুল ইসলাম, সহ- সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ ।





