আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মরহুম আলহাজ মো. আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে আব্দুল হাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত হয়ে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

জানাজা শেষে আব্দুল হাইয়ের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন তারেক রহমান। এ সময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

জানাজায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

এ ছাড়া হুইপ মিয়া নুরুদ্দীন আহমেদ অপু ও জাতীয় সংসদের অন্যান্য সদস্যরাও জানাজায় অংশ নেন।

এর আগে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলহাজ মো. আব্দুল হাই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

আব্দুল হাই মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং সাবেক উপমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।