মেহেরপুরে সাংবাদিকদের সাথে আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেনের মতবিনিময়

মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মেহেরপুর-১(মুজিবনগর-মেহেরপুর) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন এমপি।

গতকাল বুধবার দুপুরে মেহেরপুর-১ আসনের এমপি’র বাসভবনে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পারভিন জামান কল্পনা, মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন,জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহীন,মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, উপদেষ্টা তুহিন আরন্য প্রমুখ।

এসময় মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ বলেন, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তিনি আবারও সংসদ সদস্য নির্বাচিত হবেন বলে আশা প্রকাশ করেন।

জেলার প্রিন্ট ও ইলেকট্রন্ক্সি মিডিয়ার সাংবাদিকরা এসময় সেখানে উপস্থিত ছিলেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।