মেহেরপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

মেহের আমজাদ,মেহেরপুর (১৬-১২-১৭) মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যপক ফরহাদ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আনিছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কে এম আতাউল হাকিম লাল মিয়া, ভাষা সৈনিক ইসমাইল হোসেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহাম্মেদ, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হিসাব উদ্দিন।

নুরুল আহামেদের সঞ্চলনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী প্রমুখ। এর আগে মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।