মেহের আমজাদ,মেহেরপুর (১৬-১২-১৭) মেহেরপুর জেলা আওয়ামীলীগের উদ্যেগে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় দিবসের শোভাযাত্রা ও পুস্পমাল্য অর্পন করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে জেলা আওয়ামীলীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন-এর নেতৃত্বে তার বাস ভবন থেকে শুরু করে বিজয় দিবসের শোভাযাত্রাটি প্রধান শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সহ-সভাপতি আব্দুল হালিম, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. পল্লব ভট্রচার্য়, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীনসহ অন্যান্য নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন। পরে শহীদ স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করা হয়।


