× Banner
সর্বশেষ
বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী

মেহেরপুরে মহিলাদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

admin
হালনাগাদ: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭

মেহের আমজাদ,মেহেরপুর (১৬-১২-১৭) মহান বিজয় দিবস উপলক্ষে জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার বিকালে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ও জেলা প্রশাসক পত্নী স্মৃতি রাণী সিনহার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য পত্নী সৈয়দা মোনালিসা ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার পত্নী সালমা ইয়াসমিন। অন্যদের মধ্যে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদিকা শামিম আরা হীরা, সদস্য নার্গিস বানু, সহকারী কমিশনার আরিফা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে এর আগে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ছেলেদের ক্রীড়া প্রতিযোগীতা শেষে সহকারী কমিশনার মোহাম্মদ মামুন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ারুল হক শাহী সেখানে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..