মেহেরপুরে নিহত দুই পুলিশ সদস্যের পরিবারে কল্যাণ তহবিলের অনুদান বিতরণ

মেহের আমজাদ,মেহেরপুরঃ নিহত কনস্টেবল আলাউদ্দীন ও এস.আই আব্দুল্লাহ আল মামুনের পরিবারকে পুলিশ কল্যাণ তহবিল থেকে অনুদান প্রদান করা হয়েছে।

গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে ওই দুই পরিবারের মাঝে ১০ লক্ষ ৬০ হাজার নগদ টাকা তুলে দেন পুলিশ সুপার হামিদুল আলম। অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান সহ পুলিশ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার হামিদুল আলম জানান, ২০১৫ সালের ২৪ জুলাই রাতে মেহেরপুর গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের তালতলা নামক স্থানে একটি মাইক্রোবাস চেকিং করার সময় কুষ্টিয়া জেলার খলিশাকুন্ডি গ্রামের পুলিশ সদস্য আলাউদ্দীন মাদক ব্যবসায়ীদের হাতে নিহত হয়। এছাড়াও ঢাকা হের্ড কোয়ার্টারে দায়িত্বরত অবস্থায় ২০১৪ সালের ২৮অক্টোবর ঝিনাইদহ জেলার এস.আই আব্দুল্লাহ আল মামুন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। তারা দু’জনই মেহেরপুর জেলা পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। তাদের পরিবারের ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ সরকারের পুলিশ কল্যাণ তহবিল থেকে প্রত্যেক পরিবারকে নগদ ৫ লক্ষ ৩০ হাজার টাকা করে প্রদান করা হয়। পুলিশ সদস্য আলাউদ্দীনের স্ত্রী তানসি খাতুন ও এস.আই আব্দুল্লাহ আল মামুনের ন্ত্রী রিনা খাতুন এ অর্থ গ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।