মেহেরপুরের বুড়িপোতা ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রাম আওয়ামীলীগের উদ্যোগে বুড়িপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শাহজামালকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

গতকাল শনিবার বিকালে ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শরিফ উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন । বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শাহজামাল, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড.শাজাহান আলী ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ২নং ওয়ার্ড  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নরুল ইসলাম, নব নির্বাচিত ইউপি সদস্য সানোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি একে আজাদ সাগর প্রমুখ। এর আগে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শাহজামালকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।