দেশে হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১০১২

দেশে হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১০১২
দেশে হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুইজন মারা গেছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ১২ জন মারা গেছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন ও হামের উপসর্গ নিয়ে ৯১২ জন মারা গেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে দুজন ও ঢাকা বিভাগে একজন মারা গেছে।

একইসময়ে ৩৪ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে এ বছর মোট ১৯ হাজার ৯৬৭ জনের হাম শনাক্ত হলো।

আর গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭৭ জন। এ নিয়ে এ বছর ১ লাখ ৬৯ হাজার ৮২২ জনের হামের উপসর্গ দেখা গেছে।

গত ১৫ মার্চ থেকে সারাদেশের বিভিন্ন হাসপাতালে এক লাখ ৪৯ হাজার ৪৭১ জন রোগী  হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।