মেহেরপুরে জেলা ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুরঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১(মুজিবনগর-মেহেরপুর)আসনে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষে মেহেরপুর জেলা ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন।
বর্ধিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেহেরপুর-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহিম শাহিন,জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আক্কাস আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান মফিজ,আব্দুর রাজ্জাক,সাফুয়ান উদ্দিন আহম্মদ রুপক, বারিকুল ইসলাম লিজন, সাবেক সাধারন সম্পাদক জুয়েল রানা,সদর থানা ছাত্রলীগের সভাপতি খন্দকার বায়েজিদ হোসেন,সাবেক সভাপতি ইমতিয়াজ হোসেন জুলফিক্কার,সাধারন সম্পাদক ফয়সাল খান,সাবেক সাধরন সম্পাদক রাজন মালিথা প্রমূখ। বর্ধিত সভার সঞ্চালনায় ছিলেন মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কুদরত-ই খোদা রুবেল ও সাধারন সম্পাদক মাসুদ রানা ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।