× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন: ইসি সচিব

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮

বিশেষ প্রতিবেদক: নির্বচন কমিশন সচিব হেলালুদ্দীন বললেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন করা হবে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ইসি ভবনে সাংবাদিকদের একথা জানালেন তিনি। তিনি বললেন, ২২ ডিসেম্বর মাঠে বিজিবি মোতায়েন করা হবে এবং ২ জানুয়ারি পর্যন্ত ওঠানোর বিষয়ে প্রস্তাব উঠেছে, কিন্তু সে বিষয়ে আগামী শনিবার চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

নির্বাচনী পোস্টারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি ব্যবহার করা হচ্ছে। এবিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ইসি সচিব বলেন, এবিষয়ে আইনি ব্যাখ্যা দরকার। বিএনপির প্রার্থীরা খালেদা জিয়ার ছবি ব্যবহারের বিষয়ে আইনিভাবেই সমাধান করতে হবে। তবে যারা নিবন্ধিত শরিক তারা খালেদা জিয়ার ছবি ব্যবহার করতে পারবেন না। তারা তাদের দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারবেন।

হেলালুদ্দীন আহমদ বলেন, নির্বাচনের দিন মোবাইল নেটওয়ার্ক টুজি করার প্রস্তাব এসেছে।  কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। প্রয়োজন হলে বিবেচনা করে দেখা যেতে পারে।

তিনি বলেন, নির্বাচনে সাংবাদিকদের কার্যক্রমে কোন বাঁধার সৃষ্টি করা হবে না কিন্তু নিয়মের অবাধ্য হওয়া যাবে না। ভোট কেন্দ্রের ভিতরে ঢুকে সরাসরি সম্প্রচারিত করা যাবে না। তার সাথে অনিবন্ধিত বা অবৈধ গণমাধ্যমের বিষয়ে নির্বাচন কমিশন কঠোর থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..