× Banner
সর্বশেষ
দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন নড়াইলের পল্লীতে ইউপি সদস্যকে কুপিয়ে খুন বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডাসারে যৌতুকের নির্যাতনে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শাশুড়ী শ্রীঘরে  ডাসারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা

নিজস্ব প্রতিবেদক

বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য বাংলা নববর্ষ ১৪৩৩ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষ্যে রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সার্বিক নিরাপত্তা জোরদারে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিজিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পহেলা বৈশাখে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে রমনা বটমূল, হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকা, কাকরাইল, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, দোয়েল চত্বর, শাহবাগের জাতীয় জাদুঘর, রমনা এবং ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

বিজিবি জানায়, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে। একই সঙ্গে তারা সবাইকে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে নববর্ষ উদযাপনের আহ্বান জানিয়েছে।

এদিকে, ‘জীর্ণ পুরাতন যাক মুছে যাক, নব আলোয় জাগুক প্রাণ’ এই চিরন্তন আহ্বানে সূর্যোদয়ের সঙ্গে শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নতুন বছরের প্রথম দিনে পুরোনো দুঃখ-কষ্ট ভুলে নতুন আশা ও উদ্দীপনায় সারা দেশ উৎসবে মেতে উঠেছে। সব ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে এই উৎসব উদযাপন করছে, যা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক।

রমনা বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ শুরু হয়েছে। ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’ প্রতিপাদ্যে শিল্পীরা সম্মিলিত কণ্ঠে গান পরিবেশন করছেন, যা পুরো এলাকায় এক অনন্য আবহ সৃষ্টি করেছে।

এছাড়া প্রতিবছরের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হয়েছে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। এবারের শোভাযাত্রায় মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া—এই পাঁচটি মোটিফ স্থান পেয়েছে, যা শক্তি, সৃজনশীলতা, শান্তি, গৌরব ও গতিশীলতার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..