মেহেরপুরে তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষ হয়েছে

মেহের আমজাদ, মেহেরপুর ( ২৯-০১-১৭): মেহেরপুরে তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা গতকাল রোববার সন্ধ্যায় শেষ হয়েছে । মেহেরপুর জেলা প্রশানের আয়োজনে অনুষ্ঠিত উদ্ভাবনী মেলার সমাপনি অনুষ্ঠানে মেহেরপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক খাইরুল হাসান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ ।

বিশেষ অতিিিথ ছিলেন সিভিল সার্জন ডাঃ রশেদা সুলতানা,গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আহসানউল্লাহ । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলজিডিই’র নির্বাহী প্রকৌশলী আজিমউদ্দিন সরদার । পরে মেলায় অংশ গ্রহনকারী স্টলসহ বিভিন্ন ক্যাটাগরিতে  পুরস্কার প্রদান করা হয় । পুরস্কার প্রাপ্তরা হলো মেহেরপুর সরকারী মহিলা কলেজ, সদর উপজেলা পরিষদ মেহেরপুর,মেহেরপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,মেহেরপুর পৌরসভা, মহাজনপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার,মেহেরপুর প্রধান ডাকঘর, সদর উপজেলা ভ’মি অফিস, আমঝুপি পোষ্ট-ই সেন্টার, মুক্তপাঠ মেহেরপুর, মটমুড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়, মুজিব নগর উপজেলা কৃষি অফিস, মেহেরপুর স্থাস্থ্য বিভাগ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা প্রাথমিক শিক্ষা  অফিস, প্রাণি সম্পদ, তরুন উদ্ভাবক সাদ্দাম হোসেন । এছাড়া কুইজ প্রতিযোগিতায় ১ম হয়েছে নজিয়া  রেজা, ২য় আব্দুর রশিদ ও ৩য় আফরিন আমানকে পুরস্কার দেওয়া হয় ।

ট্যাগ আমঝুপি পোষ্ট-ই সেন্টারজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৌফিকুজ্জামানডিজিটাল উদ্ভাবনী মেলাতরুন উদ্ভাবক সাদ্দাম হোসেনপ্রাণি সম্পদমটমুড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারমহাজনপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারমুক্তপাঠ মেহেরপুরমুজিব নগর উপজেলা কৃষি অফিসমেহেরপুর পৌরসভামেহেরপুর প্রধান ডাকঘরমেহেরপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজমেহেরপুর সরকারী মহিলা কলেজের প্রভাষক ড. গাজী রহমানমেহেরপুর স্থাস্থ্য বিভাগমেহেরপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলামেহেরপুরে মেলামোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সড়ক দূর্ঘটনায় নিহতসদর উপজেলা পরিষদ মেহেরপুরসদর উপজেলা ভ’মি অফিস

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।