মেহের আমজাদ, মেহেরপুর ( ২৯-০১-১৭): মেহেরপুরে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল রবিবার সকাল ১০টার দিকে জেলা স্বাস্থ্য বিভাগ ও সিবিএসডিপি’র যৌথ আয়োজনে ওই কর্মসূচি পালন করা হয় । সিভিল সার্জন ডাঃ রশেদা সুলতানার নেতৃত্বে মেহেরপুর শহরের পৌর ঈদগাহ মোড় থেকে শুরু হয়ে র্যালীটি জেনারেল হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে সিভিা সার্জন কার্যলয়ের সামনে গিয়ে শেষ হয় ।
র্যালী শেষে সিভিল সার্জন-এর সম্মেলন কক্ষে “ কুষ্ঠ রোগ বালক-বালিকায় আর কোন প্রতিবন্ধকতা নয়” এই প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচন সভা অনুষ্ঠিত হয় ।
র্যালী ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অলক কুমার দাস, সিনিয়র স্বাস্থ্য সহকারী কাজী রওশন নাহার, ইপিআই সুপারিন্টেন্ডেন্ট আব্দুস সালাম, গাংনী হাসপাতালের টিএলসিএ জাহিদুল আলম,এমটিপিইআই আব্দুর রশিদ,সেনেটারী ইন্সপেক্টর মশিউর রহমান,সিবিএসডিপি’র ব্যবস্থাপক সন্ধ্যা মন্ডল প্রমুখ ।



