ঠাকুরগাঁওয়ে মাটিকাটা স্কেভেটর মেশিনের ধাক্কায় শিশুর মৃত্যু

আব্দুল আউয়াল  প্রতিনিধি প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাটিকাটা স্কেভেটর মেশিনের ধাক্কায় সুমাইয়া (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কিসমত সুখানপুখরী গ্রামে এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কিসমত সুখানপুখুরী গ্রামের পার্শ্বে পাথরাজ নদীতে স্কেভেটর দিয়ে খননের কাজ করছিল। এসময় পার্শ্বে দাড়িয়ে খনন কাজ দেখছিল শিশু সুমাইয়াসহ ওই গ্রামের অনেকে। এসময় ড্রাইভার ভুল করে স্কেভেটর ঘুরাতে গিয়ে শিশুটির মাথায় আঘাত করলে রক্ত ঘনন হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।
এ ঘটনার পর পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করলেও স্কেভেটর জব্দ কিংবা কাউকে আটক করেনি। এ বিষয়ে সদর থানার এসআই হারুন অর রশিদ জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না করায় আমরা এখন পর্যন্ত আইনগত ব্যবস্থা নিতে পারছিনা। অভিযোগ পেলে ব্যবস্থা গহন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।