বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

ঝিনাইদহে মডেল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ড এলাকায় আধুনিক মানের মডেল মসজিদ নির্মাণের ঢালাই উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে এ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ঝিনাইদহ গণপুর্তের নির্বাহী প্রকৌশলী রাহুল গুহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম ফোটন, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলী, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, গণপুর্তের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মোতালেব, লিটন ট্রেডার্স এন্ড জে এস কন্সট্রাকশন’র স্বত্তাধীকারী জাহাঙ্গীর আলম,জেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক রাজু আহমেদ।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক শাহীন বিশ্বাস। এসময় জানানো হয়, সারাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় ঝিনাইদহে প্রায় সাড়ে ১৩ কোটি টাকা ব্যায়ে নির্মিত ৪ তলা বিশিষ্ট এ মডেল মসজিদে থাকবে নামাজের স্থান, ইমাম ট্রেনিং সেন্টার, হিফজ খানা, জানাযার স্থান, প্রতিবন্ধীদের নামাজের স্থান, গাড়ি পাকিং, ইসলামী গবেষণা কেন্দ্র ও ই-কর্ণার সহ নানা সুবিধা। ঝিনাইদহ গণপুর্তের বাস্তবায়নে মসজিদটির নির্মাণ করছে লিটন ট্রেডার্স এন্ড জে এস কন্সট্রাকশন। আগামী ১ বছরের মধ্যে এ মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হবে।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।