কালীগঞ্জে অবৈধ তেলের মজুদ রাখার দায়ে ব্যবসায়ীকে জরিমানা

কালীগঞ্জে অবৈধ তেলের মজুদ রাখার দায়ে ব্যবসায়ীকে জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ তেলের মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের বিহারী মোড় এলাকায় আর এস অয়েল মিলসে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় আর এস অয়েল মিলসের মালিক মোঃ আব্দুল মতলেবকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ঝিনাইদহের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকার পরিচালক মোহাম্মদ জিয়াউল হক। অভিযানের সময় কালীগঞ্জ পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর আলমগীর কবির, কাউন্সিলর মুক্তার আলী উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ জিয়াউল হক জানান, গোডাউনে মোট ২০৬ ড্রাম সয়াবিন ও পাম ওয়েল মজুদ পাওয়া গেছে। এরমধ্যে ১০৫টি ড্রামের কাগজপত্র দেখাতে পেরেছে।

বাকি ১০১টি পাম ওয়েলের ড্রামের কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ও বিক্রয় মূল্য প্রদর্শন না করায় ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো জানান, ১০১টি ড্রামের পাম ওয়েল পূর্বের মূল্য ১৩০ টাকা লিটার মূল্যে বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।