× Banner
সর্বশেষ
আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ বিশ্ব রেঞ্জার দিবস ২০২৬: ইতিহাস, প্রতিপাদ্য, গুরুত্ব ও রেঞ্জারদের অবদান আজ ৩১ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ৩১ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব – জনপ্রশাসন উপদেষ্টা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য – স্থানীয় সরকার মন্ত্রী সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী

ঝিনাইদহ প্রতিনিধি(আরিফ মোল্ল্যা)

কালীগঞ্জে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এসএম জাহাঙ্গির সিদ্দিকী ঠান্ডু।

উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্ল্যা, কালীগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যান শিবলী নোমানী ও মহিলা ভাইস-চেয়ারম্যান শাহানাজ পারভীন।

সভায় বক্তাগন বলেন, কিছু এলাকায় নতুন করে অপরাধ চক্রের সদস্যরা মাথা চাড়া দিয়ে উঠছে। পাশাপাশি শহরে মটরসাইকেল চুরির প্রবনতাও দেখা দিয়েছে।

এসব প্রতিরোধে ক্তাগন কালীগঞ্জ থানার ওসিকে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের আহব্বান জানান। এছাড়াও সভায় অপমৃত্যু ও বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে সামাজিকভাবে কাজ করার কথা বলা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, এম ইউ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুব্রত নন্দী,

সরকারী ভ’ষন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, ইউ পি চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন, মহিবুল ইসলাম মন্টু, আলী হোসেন অপু, নাছির চৌধুরী, আলাউদ্দীন আল-আজাদ, আজিজুর রহমান খাঁ, রাজু আহম্মেদ রনি লস্কর, নজরুল ইসলাম রিতু, সাংবাদিক জামির হোসেন ও এনামুল হক সিদ্দিক প্রমূখ।

এছাড়াও সভাতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গনমাধ্যমকর্মী সহ বিভিন্ন প্রতিষ্টানের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..