× Banner
সর্বশেষ
নারী শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে ৬ শিক্ষার্থী আটক বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলি উদ্ধার  ঝিনাইদহে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার এবং আমাদের দায়বদ্ধতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় ডিম কুড়াতে গিয়ে বাসচাপায় নিহত ৫, ক্ষোভে বাস-ট্রাকে আগুন কালীগঞ্জে একের পর এক গরুচুরি দিশেহারা খামারী ও কৃষক শিক্ষার্থীদের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে – ডা. জাহেদুর রোগীর সঙ্গে চিকিৎসকের হাসিমুখে কথা বলাই অর্ধেক চিকিৎসা – স্বাস্থ্যমন্ত্রী শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় মধুখালীতে এমপি হেলেন জেরিন খানের সাথে সাংবাদিকদের মতবিনিময় মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান অবিস্মরণীয় – স্পিকার

দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড
মঙ্গলবার(১৮ এপ্রিল) ১৫ হাজার ৬২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টায় দেশে সর্বোচ্চ ১৭ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড গড়েছে বলে জানিয়েছে Power Grid Bangladesh PLC (পিজিসিবি)। বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

এর আগে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট। গত বছরের ২৩ জুলাই সেই রেকর্ড গড়া হয়েছিল। প্রায় ১০ মাস পর নতুন এই উৎপাদন সক্ষমতা দেশের বিদ্যুৎ খাতে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

বিদ্যুৎ খাত সংশ্লিষ্টরা বলছেন, চলমান তীব্র গরমের কারণে সন্ধ্যার পর থেকেই দেশে বিদ্যুতের চাহিদা দ্রুত বেড়ে যায়। বিশেষ করে গ্রীষ্ম মৌসুমে আবাসিক খাতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি), ফ্যান ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা ও উৎপাদন—দুই-ই বাড়ছে।

Bangladesh Power Development Board (পিডিবি)-এর তথ্য অনুযায়ী, দেশের মোট বিদ্যুৎ ব্যবহারের সবচেয়ে বড় অংশ আসে আবাসিক খাত থেকে। মোট ব্যবহারের প্রায় ৫০ থেকে ৫৫ শতাংশ বিদ্যুৎ বাসাবাড়িতে ব্যবহৃত হয়। এর মধ্যে ফ্যান, লাইট, এসি এবং বিভিন্ন গৃহস্থালি কাজে বিদ্যুতের ব্যবহার সবচেয়ে বেশি।

সংশ্লিষ্টদের মতে, চাহিদা অনুযায়ী উৎপাদন সক্ষমতা ধরে রাখতে বিদ্যুৎ কেন্দ্রগুলোর সমন্বিত পরিচালনা ও জাতীয় গ্রিড ব্যবস্থাপনার উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে বাড়তি চাহিদার সঙ্গে তাল মিলিয়ে জ্বালানি সরবরাহ ও অবকাঠামোগত সক্ষমতা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।


এ ক্যটাগরির আরো খবর..