মুজিবনগর প্রতিনিধি ( ২৯-০৮-১৭):: মেহেরপুরের মুজিবনগরে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকালে বাগোয়ান ইউনিয়নের তারানগর ক্লাব পাড়ার উদ্যেগে ও পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট-এর শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)রশিদুল মান্নাফ কবীর।
তারানগর ক্লাব পাড়া ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট কমিটির সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম,পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, সেভ দা চিলড্রেনের ডেপুটি ম্যানেজার ডঃ রবিন্দ্রনাথ মল্লিক, জনস্বাস্থ্য প্রকৌশলের উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম। ইউপি সদস্য আব্দুল মালেক এর সঞ্চলনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য শাহীন উদ্দীন, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির প্রকল্প পরিচালক সুনিল কুমার, উপ-প্রকল্প পরিচালক ইউনুস আলী প্রমুখ।




