মেহের আমজাদ, মেহেরপুর (২৯-০৮-১৭): সূর্যের হাসি ক্লিনিকের আয়োজনে মেহেরপুরে দিন ব্যাপী স্বাস্থ্য সমাবেশ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গতকাল মঙ্গলবার সকালে শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ।
বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. জিকেএম সামছুজ্জামান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক সাইফুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহামেদ,বিসিসি’র পরিচালক একে শহিদুল ইসলাম, পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, সাবেক কাউন্সিলর আব্দুর রহিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনুচ আলী, ছাত্রী খুশিয়ারা, প্রিয়ংকা হালদার প্রমুখ।
এসময় সেখানে স্বাস্থ্য মেলা উদ্বোধন ও পরিদর্শন করেন অতিথিরা। এদিকে স্বাস্থ্য সমাবেশ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে নাটিকা অনুষ্ঠিত হয়।


