× Banner
সর্বশেষ
ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে স্মারক সংবর্ধনা হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ

মাগুরায় খাল-বিল দখল নিয়ে উত্তেজনা ॥ ২৫ জন গ্রেফতার

admin
হালনাগাদ: বুধবার, ২১ অক্টোবর, ২০১৫

মাগুরা প্রতিনিধিঃ  শালিখা উপজেলার দীঘলগ্রামে মৎস্যজীবীদের  ইজারা নেয়া ‘রতার বিল’ বুধবার জোর পূর্বক দখলে নিয়ে মাছ ধরাকে কেন্দ্র কওে এলাকায় চরম  উত্তেজনার সৃষ্টি হয় । এ সময় উভয়পক্ষ বিল এলাকায় লাঠিসোটা ধারালো অস্ত্রে সমবেত হয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে   ২৫ জনকে গ্রেফতার  করে । এ সময়  পুলিশ সেখান থেকে মাছ ধরার   প্রায় ৩০টি  বিভিন্ন সরঞ্জাম ও বিপুল পরিমাণ লাঠিসোটা  দেশীয় অস্ত্র আটক করেছে  ।

বুধবার সকালে পার্শ্ববর্তী সদর উপজেলার মঘি ও রাঘদাইড় এলাকার  বিপুল সংখ্যক মানুষ মাছ ধরার সরঞ্জাম নিয়ে ওই বিল ও খাল থেকে জোর পূর্বক মাছ ধরতে আসে। এ খবর পেয়ে দীঘলগ্রামের বাসিন্দারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে মাগুরা সদর ও শালিখা থানা  পুলিশ মাছ ধরা বন্ধ করে দেয়।

দীঘল গ্রামের মৎস্যজীবী হিমাংশু দেববর্মণসহ একাধিক মৎস্যচাষী জানান, দীর্ঘদিন ধরে সরকারি নিয়ম নীতি মেনে শালিখা উপজেলার ‘রতার বিলসহ পার্শ্ববর্তি ভাটুলি খালে মাছ চাষ ও আহরণ করে আসছিল স্থানীয় মৎস্যজীবীরা।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, সকাল থেকে সদরের দুটি ইউনিয়নের   অসংখ্য মানুষ দীঘলগ্রামের ‘রতার বিল ও ভাটুলি খালে  জোরপূর্বক মাছ ধরতে আসে। খবর পেয়ে দ্ইু থানার পুলিশ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শালিখা থানা পুলিশ ২৫ জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার  আইনে মামলা দায়ের হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন  করা হয়েছে ।


এ ক্যটাগরির আরো খবর..