মাগুরায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামে বৃহস্পতিবার ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক মরহুম আন্না মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আন্না মিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এ অনুষ্ঠানের আয়োজন করে।

মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি অবঃ শিক্ষা অফিসার মিয়া আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরীফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় তরুণ সংঘের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা মোল্যা মতিয়ার রহমান, মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আক্তার উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অবঃ প্রধান শিক্ষক মশিহুল আজম, আন্না মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আসাদুজ্জামান মামুন, সহ-সভাপতি তানিসুজ্জামান সায়মন, প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ড. আশিকুজ্জামান জিন্নাহ, সাধারণ সম্পাদক, ড. আমিনুজ্জামান জাফর, মোঃ সারোয়ার হোসেন।

আলোচনা সভা শেষে কেরাত, হামদ, নাত, ইসলামী গজল প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে আন্না মিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।