বড়লেখায় প্রতীক পেয়ে ভোটারের ধারে প্রার্থীরা

সমছ উদ্দিন: মৌলভীবাজারের বড়লেখায় প্রতীক পাওয়ার পর মেয়র, সাধারণ আসনের কাউন্সিলার ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলার প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন। ভোটারের মন জয় করে সমর্থন আদায়ে প্রার্থীরা নানা কৌশলে শহরের অলিগলি চষে বেড়াচ্ছেন। মেয়র পদে ৬, সাধারণ কাউন্সিলার পদে ৩২ ও সংরক্ষিত আসনে ১০ জনসহ মোট ৪৮ জন প্রার্থী ভোট যুদ্ধে মাঠ কাঁপাচ্ছেন।

নৌকা প্রতীক নিয়ে আবুল ইমাম মোঃ: কামরান চৌধুরী, ধানের শীষ প্রতীক নিয়ে আনোয়ারুল ইসলাম, স্বতন্ত্র (আওয়ামীলীগের বিদ্রোহী) প্রার্থী আব্দুল নূর নারিকেল গাছ, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান জগ, জামায়াতের স্বতন্ত্র প্রার্থী খিজির আহমদ মোবাইল ফোন এবং জাপার (এরশাদ) লাঙ্গল প্রতীক নিয়ে মীর মুজিবুর রহমান মেয়রপদে ব্যতিক্রমী প্রচারণা চালাচ্ছেন।

পৌরসভার ১নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলার প্রার্থীরা হলেন শাহেদ আহমদ (টেবিল ল্যাম্প), আবুল হোসেন (ব্ল্যাকবোর্ড), আব্দুল মালিক (পাঞ্জাবী), মোঃ: শাহজাহান (উটপাখি), ২নং ওয়ার্ডের আব্দুল আজিজ (উটপাখি), আবু আহমদ হামিদুর রহমান (ফাইল কেবিনেট), জেহিন সিদ্দিকী (ডালিম), আলাউদ্দিন আহমদ (পাঞ্জাবী), ৩নং ওয়ার্ডে আব্দুর রশিদ (টেবিল ল্যাম্প), আবুল হাসনাত রিপন (উটপাখি), আব্দুল মতিন (পাঞ্জাবী), ৪নং ওয়ার্ডে মোহাম্মদ তাজউদ্দীন (উটপাখি), কবির আহমদ (টেবিল ল্যাম্প), সুহেল আহমদ (পাঞ্জাবী), ৫নং ওয়ার্ডে রোমেল আহমদ (উটপাখি), আব্দুল হাফিজ (পাঞ্জাবী), ৬নং ওয়ার্ডে আব্দুল জলিল (টেবিল ল্যাম্প), আলী আহমদ চৌধুরী (উটপাখি), নাহিদ চৌধুরী (পাঞ্জাবী), ৭নং ওয়ার্ডে রেজাউল করিম (উটপাখি), রতœদীপ দে ধ্রুব (ডালিম), বজলুল হক (পাঞ্জাবী), কায়সার পারভেজ (টেবিল ল্যাম্প), ৮ নং ওয়ার্ডে রাহেন পারভেজ (ব্ল্যাকবোর্ড), গিয়াস উদ্দিন (পানির বোতল), ফরাস উদ্দিন রাজু (টেবিল ল্যাম্প), আব্দুল কাদির (পাঞ্জাবী), শামীম আহমদ (ডালিম), আবু হানিফ (উটপাখি), ৯নং ওয়ার্ডে সিতাংশু দে গোপাল (পানির বোতল), জাহিদ হাসান (উটপাখি), মিজানুর রহমান (টেবিল ল্যাম্প)।

সংরক্ষিত আসনের ১০ মহিলা কাউন্সিলার প্রার্থী হচ্ছেন সংরক্ষিত ১ নং ওয়ার্ডে সুরতুন নাহার (ভ্যানিটি ব্যাগ), মীরা পাল (কাঁচি), শেফা বেগম (আঙ্গুর), শেফালী রানী পাল (চকলেট), ২নং ওয়ার্ডে আছমা বেগম (ভ্যানিটি ব্যাগ), শাফিয়া বেগম (কাঁচি), জেবা আক্তার চৌধুরী (আঙ্গুর), ৩নং ওয়ার্ডে ফাতেমা আক্তার সাফিয়া (আঙ্গুর), রুজিনা বেগম (মৌমাছি) ও সুলতানা বেগম (কাঁচি)।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।