জাতীয় পার্টির নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেলেন কাজী নাহিদ

জাতীয় পার্টির নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেলেন কাজী নাহিদ
জাতীয় পার্টির নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেলেন কাজী নাহিদ

বিএনপির নেতৃত্বাধীন জোটের অন্যতম শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) নতুন মহাসচিব নিযুক্ত হয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী মো. নাহিদ। এছাড়া কো-চেয়ারম্যান হয়েছেন আহসান হাবীব লিংকন ও নওয়াব আলী আব্বাস খান।

শনিবার (২২ আগস্ট) সকালে খিলগাঁওয়ের দলটির অস্থায়ী কার্যালয়ে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

দলটির দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সভায় উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য মাওলানা রুহুল আমিন, সেলিম মাস্টার, জুবায়ের হায়দার; ভাইস চেয়ারম্যান কামরুল হুদা, যুগ্ম মহাসচিব এএসএম শামীম, কাজী মোহাম্মদ নজরুল; দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি গাজী ওমর ফারুক, জাতীয় যুব সংহতির আহ্বায়ক নিজাম উদ্দিন সরকার, জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ ও সদস্য সচিব মেহেদী হাসান প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।