জাকজমক আয়োজনে বেনাপোলে ‘সৃজনশিখা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাকজমক আয়োজনে বেনাপোলে ‘সৃজনশিখা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সৃজনশিখা'র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে সামাজিক সংগঠন ‘সৃজনশিখা’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় বেনাপোল বিয়ে বাড়ি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোস্তাফিজ্জোহা সেলিম।
​সংগঠনের সভাপতি নাজমুল হুসাইন জয়-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মারুফ হোসেন আবিদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা সত্যজিৎ দত্ত। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাসুদুর রহমান, সাংবাদিক আনিছুর রহমান, আজিজুল হক ও মিলন হোসেনসহ স্থানীয় গুণীজনেরা।
​প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, “সৃজনশিখার মতো সামাজিক সংগঠনের মাধ্যমে আমাদের সমাজব্যবস্থা সামনের দিকে এগিয়ে যাবে। নগর পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণসহ নানামুখী মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এই সংগঠনটি যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে তা সত্যি প্রশংসনীয়। আজ বেনাপোলে কাজ শুরু হলেও ভবিষ্যতে সৃজনশিখা সারা বাংলাদেশে তার আলোর দ্যুতি ছড়িয়ে দেবে বলে আমরা প্রত্যাশা করি।”
​আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্য ও স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।