× Banner
সর্বশেষ
শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১

নিজস্ব প্রতিবেদক

মন্ত্রীদের জন্য ধানমন্ডিসহ কয়েকটি এলাকায় ৩৭টি বাসা প্রস্তুত-গণপূর্ত উপদেষ্টা

ACP
হালনাগাদ: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
গণপূর্ত উপদেষ্টা

গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান জানিয়েছেন, নতুন মন্ত্রীদের জন্য ধানমন্ডিসহ কয়েকটি এলাকায় ৩৭টি বাসা প্রস্তুত আছে। নতুন প্রধানমন্ত্রী যেখানে পছন্দ করবেন সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এদিন সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিদায়ের সুর। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কেউ কেউ। অপরদিকে, নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান আয়োজনে তৎপর মন্ত্রিপরিষদ বিভাগ ও তথ্য অধিদফতর।

এরইমধ্যে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরইমধ্যে প্রজ্ঞাপণও জারি করা হয়েছে।

আজ রাষ্ট্রপতির আদেশক্রমে সনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ড. নাসিমুল গণি স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..