মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি ও ৫০টি গাড়ি প্রস্তুত -গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা

মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি ও ৫০টি গাড়ি প্রস্তুত -গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) পরিচালিত নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয় নিজ কার্যালয় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা এ কথা জানান।

গণপূর্ত উপদেষ্টা জানান, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ঢাকার বেইলি রোড, গুলশান, ধানমন্ডি এবং মিন্টো রোড এলাকায় ৩৭টি বাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

প্রধানমন্ত্রীর  বাসভবন কোনটা হবে জানতে চাইলে তিনি জানান, উনারা যেটা চাইবেন সে অনুযায়ী ঠিক করা হবে। প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী প্রধানমন্ত্রীর বাসভবন নতুন ঠিক করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখার জন্য সরকারি যানবাহন অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনার আলোকে প্রাথমিকভাবে মন্ত্রীদের জন্য ৫০টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

ভিভিআইপি প্রটোকলে সব সময় কয়েকটি গাড়ি বেশি প্রস্তুত রাখতে হয়। কোনো কারণে একটি গাড়ি নষ্ট বা দুর্ঘটনায় পড়লে সঙ্গে সঙ্গে যেন আরেকটি গাড়ি পাঠানো যায়, সেজন্য অতিরিক্ত পাঁচটিসহ মোট ৫০টি গাড়ি প্রস্তুত করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।