× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি

ভূমি কর্মকর্তা ঘুষের বিনিময়ে সরকারি জমি করে দেন ব্যক্তির!

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
ঘুষের বিনিময়ে সরকারি জমি

মাদারীপুরের ডাসারে সরকারি খাসজমি ব্যক্তিমালিকানায় মিউটেশন করে দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. গোলাম মাওলার বিরুদ্ধে।
বৃহস্পতিবার(১ আগস্ট) সরেজমিনে ডাসার ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে জানাগেছে, ডাসার উপজেলার আইসার মৌজায় সরকারি ক তফসিলের ৭৮৮ নং দাগে তিনটি খতিয়ানের মধ্যে সরকারি ১/১ ক তফসিলের জমির মধ্যে  ৯ শতাংশ  জমি মোটা অংকের টাকার বিনিময়ে বিপুল সরকারের নামে মিউটেশন করে দেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. গোলাম মাওলা। এতে করে সরকারি খাস জমি হয়ে যায় ব্যক্তির। এসব অপকর্ম করছেন তিনি ২০১৮ সালে  ডাসার ইউনিয়ন ভূমি অফিসে থাকাকালীন সময়ে। বর্তমানে ওই ভূমি কর্মকর্তার কর্মস্থল গোপালপুর ইউনিয়ন ভূমি অফিস।
বিপুল সরকার জানান,তিনি ইউনিয়ন ভূমি অফিসে  জমির খাজনা দিতে আসলে, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা গোলাম মাওলা বলেন,আমি এই জমি মিউটেশন করে দিতে পারি চল্লিশ হাজার টাকা দিতে হবে। স্যারের কথামত  চল্লিশ হাজার টাকা দিলে তিনি মিউটেশন করে দেন।
এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো.গোলাম মাওলা বলেন,খাস জমি মিউটেশন হয় না। কেউ আবেদন করলে,প্রতিবেদন দেওয়া হয়।আমি কারও কাছ থেকে টাকা নিয়ে মিউটেশন করি নাই। খ তফসিলের জমি  মিউটেশন করে দেওয়া হয়েছে। যদি ক তফসিলের খাস খতিয়ানের জায়গা মিউটেশন হয়ে থাকে তাহলে বাতিল করা যাবে।
স্থানীয়রা জানান, গোপালপুর ইউনিয়ন  ভূমি উপসহকারী কর্মকর্তা মো. গোলাম মাওলাকে দিয়ে জমির খাজনা খারিজ,পর্চা,মিউটেশন করাতে বাড়তি টাকা পরিশোধ করতে হয়। বাড়তি টাকা টাকা দিতে ব্যর্থ হলে দিনের পর দিন হয়রানির শিকার হতে হয়। তার আচার ব্যবহারও ভালো না।
এব্যপারে কালকিনি উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মাহবুবা ইসলাম বলেন, সে যদি কোর্ট থেকে অর্ডার আনতে পারে,তাহলে তার নামে নামজারি হতে পারে। তা না হলে বাতিল করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..