ভারত-পাকিস্তান সিরিজের ভেন্যু ঠিক করতে দুবাইয়ে বৈঠক

স্পোর্টস ডেস্কঃ ভারত-পাকিস্তান বহুল কাঙ্ক্ষিত দ্বি-পাক্ষিক সিরিজের নিরপেক্ষ ভেন্যু নির্ধারণে রোববার দুবাই’তে বৈঠকে বসেছিলেন দু’দেশের ক্রিকেট বোর্ড প্রধানেরা। তবে বৈঠক শেষে শশাঙ্ক মনোহর বা শাহরিয়ার খান কেউই এখন পর্যন্ত মুখ খোলেননি। নিরপেক্ষ ভেন্যু হতে যাচ্ছে শ্রীলংকা। ভারতের গণমাধ্যমে এমনটাই আভাস পাওয়া গেছে।

বেশ কিছুদিন ধরেই ভারত-পাকিস্তান দ্বি-পাক্ষিক সিরিজ আয়োজন নিয়ে জলঘোলা চলছে। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তো জানিয়েই দিয়েছেন ভারত-পাকিস্তান সিরিজের ব্যাপারে তাঁর সরকারই সিদ্ধান্ত দেবেন।

নিরপেক্ষ ভেন্যু ঠিক করতে দুবাইয়ে বৈঠকে বসেন দুই দেশের বোর্ড প্রেসিডেন্ট। বৈঠক ফলপ্রসূ হয়েছে, নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান। ডিসেম্বরে, ভারত-পাকিস্তান পূর্ণাঙ্গ সিরিজ আয়োজনের ব্যাপারে দু’দেশেরই পছন্দ শ্রীলঙ্কা। তবে, এ ব্যাপারে এখনই চূড়ান্ত কোনও সিদ্ধান্ত পাওয়া যায়নি। শীঘ্রই ঘোষণা আসছে, জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।