মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ১৫ বাংলাদেশিকে দুই বছর কারাভোগ শেষে ট্রাভেল পারমিটে বেনাপোল হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
রোববার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
ফেরতরা হলেন, যশোরের উজ্বল কুমার,কক্সবাজারের ইমরান,গাজিপুরের উজ্বল,পাবনার মোতালেব হোসেন,বগুড়ার আশরাফ হোসেন,পটুয়াখালীর সাইদুল ইসলাম,নড়াইলের ইকবাল মোল্লা,তাসলিমা,শিশু তন্নি ও মুন্নি,খুলনার লাখি বেগম,পাবনার মিঠু সরদার ও রিপন মিয়া ও নোয়াখালীর সোহেল মিয়া।
দেশের বিভিন্ন সীমান্ত পথে তিন বছর আগে এরা ভারতে গিয়েছিল। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে রাষ্টীয় প্রক্রিয়ায় ট্রাভেল পারমিটে এরা ফেরত আসে।
ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ১১ জন পুরুষ, দুই নারী ও দুই শিশু রয়েছে। এদের বাড়ি,পাবনা,বগুড়া,ময়মননিং,নড়াইল,কক্সবাজার ও যশোর জেলার বিভিন্ন এলাকায়।
বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজু আহম্মেদ জানান,পুলিশের কার্যক্রম শেষে ফেরত আসা বাংলাদেশিদের বেনাপোল চেকপোস্ট থেকে এনজিও সংস্থ্যার মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের সনাক্ত করতে পারে আইনী সহয়তা দেওয়া হবে জানিয়েছেন মানবাধিকার সংস্থ্যা জাস্টিস এন্ড কেয়ারের যশোর শাখার ফিল্ড অফিসার রোকেয়া খাতুন।।