× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের বিহারে মদ নিষিদ্ধ ঘোষণা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিহারে মদ নিষিদ্ধ ঘোষণা করলেন। নির্বাচনী প্রতিশ্রুতিতেই বলেছিলেন, ফের ক্ষমতায় এলে বিহারে অ্যালকোহল-মদ নিষিদ্ধ করবেন।

তৃতীয়বার বিহারের মসনদে বসার পর সেই প্রতিশ্রুতি মেনে বিহারে মদ বিক্রির ওপর নিষিদ্ধ ঘোষণা করার প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আগামী বছর এই প্রস্তাবে সিলমোহর দিয়ে এপ্রিল মাস থেকে মদ নিষিদ্ধ হতে চলেছে মগধ রাজ্যে।

ভারতের যেসব রাজ্যে মদ সবচেয়ে বেশি মদ বিক্রি হয় তার মধ্যে বিহারের অবস্থান ওপরের দিকে। বিষাক্ত মদে মৃতের সংখ্যাতেও বিহার ওপরের দিকে। গত কয়েক বছর ধরেই বিহারে মদ নিষিদ্ধ করার দাবি উঠছে। বিশেষ করে দরিদ্র, দলিত ও পিছিয়ে পড়া সমাজের নারীরা বারবার মদ্যপানের বিরুদ্ধে সরব হয়েছেন।

এখানকার বিভিন্ন সমীক্ষায়ও দেখা গেছে মদ্যপানের জন্য বারবার নিগৃহীত হতে হচ্ছে নারীদের। এমনকী বেড়েছে পারিবারিক অশান্তিও।

তথ্যসূত্র : জিনিউজ

 


এ ক্যটাগরির আরো খবর..