বাংলাদেশিদের জন্য ১৫ নভেম্বর থেকে ভারতের পর্যটন ভিসা

বাংলাদেশিদের জন্য ১৫ নভেম্বর থেকে ভারতের পর্যটন ভিসা

বাংলাদেশিদের জন্য সংক্ষিপ্ত পরিসরে পর্যটন ভিসা চালু করা হচ্ছে। তবে শুধু আকাশপথে চলাচলের জন্য
আগামী ১৫ নভেম্বর থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত। । ১২০ দিন মেয়াদের জন্য দেওয়া এ ভিসায় সর্বোচ্চ ৩০ দিন থাকা যাবে। বলেছেন
ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ।

আজ মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি এসময় দুই দেশ একত্রে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিক্রম দোরাইস্বামী আরও বলেন, ‘পেমেন্ট সংক্রান্ত সমস্যায় আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণ কাজে সমস্যা দেখা দেয়। আগামী সপ্তাহে প্রকল্পটি পরিদর্শনের কথা রয়েছে। আশা করছি শিগগিরই কাজ শেষ হবে।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।