× Banner
সর্বশেষ
সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত

বোদায় নকল নবিসদের কলম বিরতি

admin
হালনাগাদ: বুধবার, ২০ এপ্রিল, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ বোদা উপজেলা বাংলাদেশ এক্সট্রামোহরার (নকল নবিস) এসোসিয়েশন এর উদ্যোগে গত সোমবার থেকে অর্ধদিবস কলমবিরতি শুরু হয়েছে।

মঙ্গলবার উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসে গিয়ে সকল নকল নবিসদের অর্ধ দিবস কলম বিরতি পালন করতে দেখা যায়।

এ সময় বোদা উপজেলা নকল নবিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মফিদুল ইসলামবলেন, আমরা আমাদের যৌক্তিক দাবী আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। দাবীপুরণ না করে সরকার গত ১ বছর ধরে আমাদের পারিশ্রমিক  দিচ্ছেন না। নকল নবিসদের অর্ধেকই নারী।

আমরা সবাই এখন মানবেতর জীবন যাপন করছি।তিনি অবিলম্বে নকল সবিসদের স্কেলভুক্ত করাসহ বকেয়া পারিশ্রমিক পরিশোধেরজন্য সরকারের প্রতি অনুরোধ জানান। তারা ২১ এপ্রিল পর্যন্ত এই কলম বিরতিপালন করবে বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..