সন্তান জন্মের পরে বেশি চুল পড়ার সমাধান

সন্তান জন্মের পরে বেশি চুল পড়ার সমাধান

একজন মা যখন একটি শিশু জন্ম দেয় তখন শরীরে নানা পরিবর্তন হয়। এর ফলে চুল পড়ে যেতে পারে। শিশুর জন্মের পর চুল পড়ে যাওয়ার হার অনেকটাই বেড়ে যায়। চুলে হাত বুলালেই হাতে চুল উঠে আসে। এতে কারো হাত না থাকলেও চুলের বাড়তি যত্ন নিয়ে দেখতে পারেন। সমস্যা কিছুটা হলেও কম হতে পারে। আসুন সেগুলোই জেনে নিই।

সন্তান জন্মের পরে তার পেছনেই অনেকটা সময় দিতে হয়। তাই সমস্যা কমাতে চুল ছোট করে নিতে পারেন।  এতে চুলের ডগা ভাঙে না পাশাপাশি চুল সামলাতে সুবিধা।

চিরুনির ব্যাপারে অনেকই ভাবেন না। কিন্তু চিরুনি ভালো না হলে চুল পড়ার হার বেড়ে যেতে পারে। গর্ভাবস্থার পর থেকেই হরমোনের প্রভাবে চুল দুর্বল থাকে তাই চিরুনি ভালো না হলে চুল পড়া বেড়ে যেতে পারে। মাতৃত্বকালীন অবস্থায় যতটা সম্ভব প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি প্রসাধনী দ্রব্যই ব্যবহার করা ভালো। বিভিন্ন রাসায়নিক সমৃদ্ধ প্রসাধনী ব্যবহার না করাই ভালো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।