× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

আফগানিস্তানের সাবেক নারী এমপি-কে গুলি করে হত্যা

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
সাবেক নারী এমপিকে হত্যা

আফগানিস্তানের সাবেক নারী পার্লামেন্ট সদস্য মুরসাল নবীজাদা (৩২) এবং তার দেহরক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলে মুরসাল নবীজাদার বাড়িতে এই ঘটনা ঘটেছে। মুরসাল নবীজাদা আফগানিস্তানের নানগরহর এলাকা থেকে ২০১৯ সালে এমপি নির্বাচিত হয়েছিলেন। তিনি সংসদীয় প্রতিরক্ষা কমিশনের সদস্য ছিলেন এবং বেসরকারি গোষ্ঠী মানবসম্পদ উন্নয়ন ও গবেষণা ইনস্টিটিউটে কাজ করেছিলেন। ২০২১ সালে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর, যে অল্পসংখ্যক নারী পার্লামেন্ট সদস্য কাবুলে অবস্থান করছিলেন, নবীজাদা তাদের একজন।

স্থানীয় পুলিশপ্রধান মৌলভি হামিদুল্লাহ খালিদ জানিয়েছেন, গতকাল বেলা তিনটার দিকে সাবেক ওই আফগান আইনপ্রণেতাকে গুলি চালিয়ে হত্যার ঘটনা ঘটে। তিনি বলেন, নবীজাদার ভাই ও দ্বিতীয় নিরাপত্তারক্ষী আহত হয়েছেন এবং তৃতীয় নিরাপত্তারক্ষী টাকা ও গয়না নিয়ে পালিয়ে গেছেন।

আফগানিস্তানের সাবেক পার্লামেন্ট সদস্য মরিয়ম সোলাইমানখিল টুইটারে বলেছেন, নবীজাদা ছিলেন আফগানিস্তানের জন্য নির্ভীক চ্যাম্পিয়ন। একজন সত্যিকারের পথনির্দেশক, শক্তিশালী, স্পষ্টভাষী নারী, যিনি বিপদের মুখেও নিজে যা বিশ্বাস করেছিলেন, তার পক্ষেই দাঁড়িয়েছিলেন।

সোলাইমানখিল আরও বলেন, আফগানিস্তান ছেড়ে যাওয়ার সুযোগ দেওয়া সত্ত্বেও তিনি তার জনগণের জন্য থাকার এবং লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..