বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ

স্টাফ রিপোর্টার বেনাপোলঃবেনাপোল (যশোর): ভারতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে  দেশের সর্ব বৃহত্তর স্থলবন্দর বেনাপোলের সাথে ভারতের প্রেট্রাপোল  বন্দরের  আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।
রবিবার( ২৬ জানুয়ারি) সকাল থেকে এ পথে দু’দেশের মধ্যে আমদানি রপ্তানি বন্দ রয়েছে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা নাছিদুল হক  জানান, আজ ভারতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে আগামীকাল( ২৭ জানুয়ারি) থেকে পূনরায় দু’দেশের মধ্যে  বানিজ্যিক কার্যক্রম শুরু হবে।
বেনাপোল চেকপোষ্টে ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে দু’দেশের মধ্যে পাসপোর্ট যাএীর যাতায়াত সাভাবিক রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।