বেনাপোল আল-আমীন ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকের শুভ উদ্বোধন

বেনাপোল আল-আমীন ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকের শুভ উদ্বোধন
আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বন্দর নগরী বেনাপোলে উদ্বোধন হয়েছে আল-আমীন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক নামে একটি অত্যাধুনিক চিকিৎসা সেবা প্রতিষ্ঠান।
বৃহষ্পতিবার(২৪ অক্টোবর) বিকালে বেনাপোল বাজারের ফারুক সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ চিকিৎসা সেবা প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানটির পরিচালক শরিফুল ইসলাম, আব্দুস সাত্তার,আশরাফুল আলম ও সাংবাদিক ইকরামুল ইসলামের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষনা করেন বেনাপোল সিনিয়র মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা ইলিয়াস হোসেন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল বাজার কমিটির সভাপতি আবু তালেব ও বিশিষ্ট সি এন্ড এফ ব্যবসায়ী আব্দুল মালেক, সি এন্ড এফ ব্যবসায়ী, শেখ আসাদুজ্জামান মিন্টু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাক্তার ইব্রাহিম, শেখ রুবেল, ডাঃ ইজাজুর রহমান ডাঃ হাফিজুর রহমান, কমিরুজ্জামান কবির,জাহাঙ্গীর আলম, আজাদুর রহমান সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানটির উত্তর উত্তর সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত করেন উপস্থিত অতিথিবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।