ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধা কছিম উদ্দীনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধা কছিম উদ্দীনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নওগাঁর ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধা কছিম উদ্দীনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। ১৪ এপ্রিল দুপুর ২ টায় বিকন্দখাস গ্রামের আম বাগানে ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট গনপতি রায় বীর মুক্তিযোদ্ধা কছিম উদ্দীনকে গার্ড অব অনার প্রদান করা করেন।

এ সময় ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মন্ডল, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অফির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান

বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান, সিনিয়র সাংবাদিক প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ মালেক, ইউপি সদস্য হামিদুল ইসলাম, তরুন যুব সংগঠক রাজিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য উপজেলার জাহানপুর ইউনিয়নের বিকন্দখাস গ্রামের মৃত পানবর আলী দেওয়ানের ছেলে বীর মুক্তিযোদ্ধা কছিম উদ্দীন ১৩ এপ্রিল সন্ধ্যায় নিজ বাড়ীতে অসুস্থ্য অবস্থায় মৃত্যুবরণ করেন। কিছুদিন পূর্বে তিনি ব্রেন স্ট্রোক করেছিলেন বলে তাঁর পরিবার জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।