মুসলিম উম্মাহর শান্তি কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

মুসলিম উম্মাহর শান্তি কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

রাজধানীর সন্নিকটে টঙ্গীর তুরাগ নদীর তীরে কুয়াশা ও কনকনে শীত উপেক্ষা করে আখেরি মোনাজাতে অংশ নিতে লাখ লাখ মুসল্লি ইজতেমা ময়দান জড়ো হয়েছেন। ফজরের পর বয়ানের মাধ্যমে শুরু হয়েছে প্রথম পর্বের তৃতীয় দিন। শেষ হয় আখেরি মোনাজাতের মাধ্যমে। এ মোনাজাতে শুধুমাত্র দেশসহ মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।

আজ রোববার (১৫ জানুয়ারি) আখেরি মোনাজাত সকাল ৯ টা ৫৫ মিনিটে শুরু আর শেষ হয় ১০টা ২০ মিনিটে। আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইলের সুরাসদস্য কারি মোহাম্মদ জোবায়ের। এ পুরো সময় টঙ্গীর তুরাগ তীর ক্ষমা প্রার্থনা করে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি হাত তুলে আল্লাহ্র দরবারে কেঁদে বুক ভাসান।

এ মোনাজাতের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ও স্যাটেলাইট টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। আর এতে করে দেশ-বিদেশের আরও লাখ লাখ মানুষ অংশ নেন। আল্লাহর দরবারে হাত তোলেন। মোনাজাত শেষে অংশ নেওয়া মুসল্লিরা বাড়ি ফেরা শুরু করেছেন।

সকল বৈষম্য ও ভেদাভেদ ভুলে এক আল্লাহর বান্দা ও রাসুলের (সা.) উম্মত হিসেবে প্রার্থনার হাত বাড়িয়ে দেন। নবিওয়ালা জিন্দেগি গড়ে তুলতে দাওয়াতে তাবলিগের দীক্ষা নিতেই হাজির হয়েছেন এই সম্মেলনে। তারা বিশ্বকে জানাতে চান এটাই যে ইসলামের মাহাত্ম্য।

রোববার ফজর নামাজের পর থেকে শুরু হয় তৃতীয় দিনের বয়ান। বয়ান শুরু করেন ভারত থেকে আগত মাওলানা আবদুর রহমান। এরপর শুরু হয় হেদায়েতি বয়ান। হেদায়েতি বয়ানের পর শুরু হবে আখেরি মোনাজাত। হেদায়েতি বয়ান করবেন কাকরাইলের সুরাসদস্য কারি মোহাম্মদ জোবায়ের।

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় প্রথম পক্ষের (জোবায়ের অনুসারী) আয়োজনে এবারের ইজতেমা। চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পক্ষের (সা’দ অনুসারী) বিশ্ব ইজতেমার আয়োজন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।