বিদ্যুতের মূল্য বৃদ্ধি যুক্তিহীন: ওয়ার্কার্স পার্টি

বিশেষ প্রতিবেদকঃ   বিদ্যুতের মূল্যবৃদ্ধি যুক্তিহীন বলে অভিহিত করে তা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

শনিবার দলটির পলিটব্যুরোর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেতারা এ দাবি জানান বলে দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

পার্টির পলিটব্যুরোর সদস্য কামরূল আহসান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বিদ্যুৎ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিআরসি) কর্তৃক দফায় দফায় গণশুনানীতে বিদ্যুৎ ভোক্তাদের পক্ষ থেকে বিদ্যুতের মূল্য কমানোর পক্ষে যৌক্তিক যে তথ্য উপস্থাপন করা হয়েছিল, তা কোনোভাবেই খণ্ডন করতে পারেনি ‘বিআরসি’ কর্তৃপক্ষ।

বিবৃতিতে আরো জানানো হয়, একপর্যায় বিইআরসি ভোক্তাদের বক্তব্য ও যুক্তি মেনে নিয়েছে বলে মনে করা হয়েছিল।

কিন্তু ভোক্তাদের সব যুক্তিকে অগ্রাহ্য করে বিইআরসি গ্রাহক পর্যায়ে ৫ দশমিক ৩ শতাংশ বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে।

বিবৃতি বলা হয়, বিদ্যুতের আরেক দফা এই মূল্য বৃদ্ধি সাধারণ ভোক্তাদের ওপর যেমন আর্থিক চাপে তৈরি হবে তেমনি উৎপাদিত পণ্য মূল্যও বেড়ে যাবে। যা সামগ্রিক অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে।

প্রসঙ্গত, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক এ বামপন্থী দলটির সভাপতি রাশেদ খান মেনন বর্তমানে সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।