ঢাবি অধিভুক্ত সেই ৭ কলেজের ফল প্রকাশ

নিউজ ডেস্কঃ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭টি সরকারি কলেজের ২০১৫ সনের ৪র্থ বর্ষ বিএ / বিএসএস / বিএসসি ও বিবিএস অনার্স পরীক্ষার ফল অবশেষে প্রকাশ হয়েছে।

শনিবার এ ফল প্রকাশ হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ কলেজগুলোর শিক্ষার্থীরা আগামী ১০ ডিসেম্বর এর পর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত ফি প্রদান সাপেক্ষে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাময়িক সনদ ও নম্বরপত্র সংগ্রহ করতে পারবেন।

অনলাইনে সনদ ও নম্বরপত্রের ফি প্রদান প্রক্রিয়া www.7college.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।