মেহেরপুরের গাংনী থেকে অস্ত্র-গুলিসহ আটক-১

মেহের আমজাদ,মেহেরপুর (২৫-১১-১৭) :  মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রাম থেকে জুয়েল হোসেন (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে একটি এলজি সার্টারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। গতকাল শনিবার সকালে কাজিপুর ডিগ্রি কলেজ মাঠ থেকে তাকে আটক করা হয়। এ দিন দুপুর আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করে পুলিশ। জুয়েল হোসেন কাজিপুর গ্রামের মুন্সিপাড়ার ইমদারুল হোসেনের ছেলে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, কাজিপুর ডিগ্রি কলেজ মাঠে জুয়েল অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় অস্ত্র ও গুলিসহ জুয়েলকে আটক করা হয়। তার নামে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।