মেহের আমজাদ,মেহেরপুর (২৫-১১-১৭) : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র বেসিক সেলাই কাটিং কোর্সের নারী উদ্যেক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতি সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ¦ গোলাম রসুল উপস্থিত থেকে ২০ জন মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, সদস্য আসালাম খান পিন্টু, ফুরকান আলী, আনোয়ারুল হক কালু, সাজ্জাদুল আনাম, আবু হানিফ বাবু, ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।



