বিএনপি লাশের রাজনীতি করতে চায় – পরশ

বিএনপি লাশের রাজনীতি করতে চায় – পরশ

খালেদা জিয়া ও তারেক রহমান অংশ নিতে পারবে না, তাই নির্বাচন নিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেন, নির্বাচন নিয়ে বিএনপি ভাওতাবাজি শুরু করেছে। তারা লাশের রাজনীতি করতে চায়। লাশের মাধ্যমে বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করতে চায়। তাদের চক্রান্ত কঠোরভাবে প্রতিহত করা হবে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ আয়োজিত প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচন নস্যাৎ করতে চায়। তারা অস্ত্রের মহড়া দিচ্ছে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি নেতাদের কারাগারে পাঠাতে হবে।

অপপ্রচারের মাধ্যমে সরকার উৎখাতের ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ‘বিদেশিদের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে বিএনপি। তবে যতই চক্রান্ত করা হোক, স্বাধীনতাবিরোধীদের বাংলাদেশে রাজনীতি করতে দেয়া হবে না।

বিএনপিকে একটা টোকা দিলেই পড়ে যাবে। তাদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।

এদিকে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান বলেন, বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন। তাই জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে কোনোভাবেই সংগঠনটির নেতাকর্মীদের রাজপথে নামতে দেয়া হবে না।

এরআগে, বিএনপির গণপদযাত্রা কর্মসূচির প্রতিবাদে বুধবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শান্তি সমাবেশ করে যুবলীগ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।