বাড়ছে বাংলাদেশের উৎপাদিত সিমেন্টের আন্তর্জাতিক বাজার

ডেস্ক রিপোর্ট: সরকার আর শিল্প মালিকদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের উৎপাদিত সিমেন্টের আন্তর্জাতিক বাজার ক্রমেই বেড়ে চলেছে, বলেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ক্রাউন সিমেন্টের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, স্বাধীনতার ৪৪ বছরে বাংলাদেশ আর্থ-সামাজিক নানা সূচকে এমন এক স্থানে উন্নীত হয়েছে যা বিশ্বের অনেক দেশের উন্নয়নের জন্য রোল মডেল।

ক্রাউন সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে হাঙ্গেরির একটি অর্কেস্ট্রা টিমের পরিবেশনায় প্রথমবারের মতো জাতীয় সংগীতের অর্কেস্ট্রেশন করে প্রতিষ্ঠানটি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।