ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের বৈঠক

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের বৈঠক
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের বৈঠক

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধিদল। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলার নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে রাজধানীর কূটনৈতিক এলাকার নিরাপত্তা, বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে জিএসএফ হাইতি মিশনে ডিএমপির সোয়াট সদস্য ও বোম্ব টেকনিশিয়ান সরবরাহের জন্য ডিএমপি কমিশনারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় মার্কিন প্রতিনিধিদল। ভবিষ্যতেও প্রশিক্ষণ ও বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন তারা।

এ ছাড়া রাজধানীর কূটনৈতিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির উদ্যোগে স্পিয়ার টিম গঠন করায়ও মার্কিন প্রতিনিধিদল কৃতজ্ঞতা প্রকাশ করে।

জবাবে ডিএমপি কমিশনার সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট (বিডিইউ) ও কে-নাইন টিমের মতো বিশেষায়িত ইউনিট গঠনে এবং বাংলাদেশে উগ্রবাদ দমনে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সহযোগিতার জন্য মার্কিন প্রতিনিধিদের ধন্যবাদ জানান।

সৌজন্য সাক্ষাৎ শেষে মার্কিন প্রতিনিধিদল ডিএমপির সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন টিমের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় ইউনিটগুলোর সক্ষমতা, কার্যক্রম এবং ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে তাদের অবহিত করা হয়।

মার্কিন প্রতিনিধিদলে আরও ছিলেন আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত উপমিশন প্রধান লোগান কলিন্স, সহকারী আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা স্টুয়ার্ট সুলিভান এবং জ্যেষ্ঠ নিরাপত্তা তদন্ত কর্মকর্তা জাহিদ হাবিব।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মো. আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণিসহ সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন টিমের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।