আইজিপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক, পুলিশিংয়ে সহযোগিতা বাড়ানোর আলোচনা

আইজিপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক, পুলিশিংয়ে সহযোগিতা বাড়ানোর আলোচনা
আইজিপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক, পুলিশিংয়ে সহযোগিতা বাড়ানোর আলোচনা

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের প্রধান ও রাষ্ট্রদূত মাইকেল মিলার। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে তিন সদস্যের ইইউ প্রতিনিধিদলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে ৫ আগস্টের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বৈঠকে বাংলাদেশ পুলিশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে পুলিশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, আধুনিক ও প্রযুক্তিনির্ভর পুলিশিং, তদন্ত ও ফরেনসিক সক্ষমতা উন্নয়ন এবং সাইবার অপরাধ মোকাবিলায় সহযোগিতার বিষয় উঠে আসে।

এ ছাড়া তথ্য বিনিময় ও আইনগত সহযোগিতা, সন্ত্রাসবাদ দমন, মানবপাচার প্রতিরোধ, ভিকটিম সুরক্ষা এবং জেন্ডার সংবেদনশীল পুলিশিং নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

বাংলাদেশ পুলিশকে আরও আধুনিক, পেশাদার, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে ইইউর কারিগরি সহায়তা ও দক্ষতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে বিশেষজ্ঞ বিনিময়, প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর এবং প্রাতিষ্ঠানিক পরামর্শের মাধ্যমে পুলিশের দীর্ঘমেয়াদি সক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হয়। ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।