× Banner
সর্বশেষ
আগৈলঝাড়ায় সাংবাদিক ও শিক্ষানবীশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ পানির উচ্চতা বৃদ্ধি, শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ভারতে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু, উদ্বোধন করলেন মোদি বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত – স্বরাষ্ট্রমন্ত্রী বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার – অর্থমন্ত্রী নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন ভ্যানচালক নারী-শিশু নির্যাতন মামলায় বিচার ত্বরান্বিত, এক মাসে ১০ মামলার রায় হাইকোর্টের যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭

ঝিনাইদহে ৩ দিন ব্যাপী বসন্ত মেলার উদ্বোধন

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ মুজিববর্ষ উপলক্ষে ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসার বাড়াতে ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী বসন্ত মেলা।

আজ দুপুরে ঝিনাইদহ শিল্প নগরীতে এ মেলার উদ্বোধন করা হয়। বিসিক শিল্প নগরীর উপ-ব্যবস্থাপক সেলিনা রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, সাংবাদিক শেখ সেলিম। এছাড়াও অনুষ্ঠানে শিল্প নগরীর কর্মকর্তা, শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দসহ ক্ষুদ্র উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

আজ থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ৩ দিন ব্যাপী এ মেলায় বিসিকসহ জেলার বিভিন্ন এলাকার ২০ টি স্টল স্থান পেয়েছে। এতে ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি বাটিক, হস্ত শিল্প, গৃহসজ্জা সামগ্রী, হস্তশিল্প পণ্য, নকশিকাঁথা, কারুশিল্প, চামড়াজাত দ্রব্যসহ বিভিন্ন ধরনের এসএমই পণ্য প্রদর্শণ করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন।


এ ক্যটাগরির আরো খবর..